সাহিত্য-সংস্কৃতি
এই মাতোয়ালা রাইত
হালকা আজকা নেশা করছি বহুত। রাইতেরলগে দোস্তি আমার পুরানা, কান্দুপট্রির খানকিমাগীর চক্ষুর কাজলের টান এই মাতোয়ালারাইতের তামাম গতরে। পাও দুইটা কেমুনআলগা আলগা লাগে, গাঢ়া আবরের সুনসানআন্দরমহলে হাঁটে। মগর জমিনে বান্ধা পাও। আবে, কোন্ মাম্দির পো সামনে খাড়ায়? যা কিনার,দেহস্ না হপায় রাস্তায় আমি নামছি, লৌড় দে;না অইলে হোগায় লাথ্থি খাবি, চটকানা গালে।গতরের বিটায় চেরাগ জ্বলতাছে […]

